1. admin@alokitodesh.com : admin :
ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায়, পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - alokitodesh
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায়, পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে কেবিআই নামের একটি ব্রিক ফিল্ডে মো. ফারুক হোসেন (৪৫) নামের এক ইট ভাটা শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

একইদিন সকাল ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত কেবিআই ব্রিক ফিল্ডে ইট কাটা শ্রমিক মোঃ ফারুক হোসেন পানি আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুল তলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাত্রের যে কোনো এক সময় বাতাস বৃষ্টিতে বাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল। কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য করতে না পাড়ায় তিনি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে ইলেকট্রিক শর্ট খেয়ে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে এবং অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থা দেখে উদ্ধার করলে আমরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠাই।

সেখানে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভেঙ্গে পড়েছি। সে শ্রমিক হলেও আমরা ভাইয়ের মত চলতাম সবাই একত্রে।

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.