পিরোজপুর:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট সেবা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। প্রসূতি মা ও নবজাতক তিনটি সন্তান বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ইন্দেরহাট এলাকার ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ আজ রাতে জানায়, নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম সম্পন্ন হয় এবং বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস। তিনি জানান, মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।
Leave a Reply