1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সিরিয়ালের সোহাগ পরিবহন নামে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি মোড়ের মধ্যে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করলে ফের অন্য যানবাহনে তারা তাদের গন্তব্যে যান। অন্যদিকে বাসের মধ্যে আটকে পড়া চালককে প্রায় আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বাসটির চালকের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অজ্ঞান থাকায় তার নাম পরিচয় পাওয়া যায়নি। চালককে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.