1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ব্রাকসুর তফসিল চালু করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ব্রাকসুর তফসিল চালু করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি: মোঃ আল-আমিন ইসলাম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধে প্রতারণা ও হটকারিতার অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এ কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে শামসুর রহমান সুমন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতি চলে আসছে। শিক্ষার্থী সংসদের কল্যাণ তহবিলের অর্থের স্বচ্ছ হিসাব নেই। গণঅভ্যুত্থানের পর বিষয়টি আইনে অন্তর্ভুক্ত হলেও প্রশাসন তফসিল স্থগিত, নির্বাচন কমিশন গঠনে বিলম্বসহ নানা টালবাহানার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দিচ্ছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
আশিকুর রহমান আশিক বলেন, “আমরা দৃঢ়চিত্তে ঘোষণা করছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল চালু করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রশাসনের প্রতারণার কঠোর জবাব দিতে বাধ্য হবে।”
আহমেদুল হক আলভি বলেন, এটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়। আমরা যখন অন্য কোনো প্রশাসনিক কার্যক্রমে যাই, তখন শুনতে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গাগুলোর মধ্যে একটি। বিগত ১৭ বছর ধরে এখানে দুর্নীতির একটি পরিবেশ গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান উপাচার্য একই সঙ্গে প্রো-উপাচার্য ও ট্রেজারারের দায়িত্ব পালন করছেন। অপরদিকে রেজিস্ট্রার প্রক্টরের দায়িত্বও পালন করছেন এবং বহিরঙ্গন কর্মকাণ্ডও তার অধীনে। নির্দিষ্ট কয়েকজনের মাধ্যমে পুরো প্রশাসন পরিচালিত হচ্ছে, যা একটি দুর্নীতির চক্রের ইঙ্গিত দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.