1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
দেড় যুগ পর সালথায় ঘোড়দৌড়ের গর্জন: চিতাইলার বিলে মানুষের উপচে পড়া ভিড় - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

দেড় যুগ পর সালথায় ঘোড়দৌড়ের গর্জন: চিতাইলার বিলে মানুষের উপচে পড়া ভিড়

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

এডি ডেস্ক:

ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৫ বছর পর ফিরে এলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই রোমাঞ্চকর আয়োজন সম্পন্ন হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে কয়েক হাজার মানুষের মিলনমেলা ঘটে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে এই গ্রামীণ মেলা উপভোগ করেন।

প্রতিযোগিতায় মোট ৯টি ঘোড়া অংশ নেয়, যার মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন মো. জসিম মোল্লার ঘোড়া। নুরুল ইসলামের ঘোড়া দ্বিতীয় এবং অন্য একটি ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। জয়ী হয়ে উচ্ছ্বসিত জসিম মোল্লা জানান, দীর্ঘ বিরতির পর এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এমন আয়োজনে থাকার ইচ্ছা পোষণ করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের মতে, এ ধরনের আয়োজন আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সামাজিক ঐক্য ও বন্ধনকে আরও শক্তিশালী করে।

দীর্ঘদিন পর চিরচেনা এই উৎসব ফিরে আসায় পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। আয়োজকরাও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় অনুপ্রাণিত হয়ে আগামীতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া উৎসব আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.