1. admin@alokitodesh.com : admin :
তরমুজের খোসার যত উপকারিতা - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

তরমুজের খোসার যত উপকারিতা

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক : সাধারণত আমরা তরমুজ খেয়ে এর খোসা ফেলে দেয়। কিন্তু এই অবহেলিত বস্তুর উপকারিতা সম্পর্কে জানা থাকলে এরপর থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন নিশ্চিত। এই খোসা অত্যন্ত পুষ্টিকর এবং ফাইবার, ভিটামিন এ, সি, বি৬, পটাশিয়াম ও অ্যামাইনো অ্যাসিডে ভরপুর। তরমুজের খোসার স্বাস্থ্য উপকারিতা-

ফাইবার
খোসা অদ্রবণীয় ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্যকর হজমে সহায়তা করে, তৃপ্তি (পেট ভরা অনুভূতি) বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে তরমুজের খোসা। হজম ভালো হলে স্বাস্থ্যের অনেক সমস্যাই দূর হয়ে যায়।

সিট্রুলিন সমৃদ্ধ
খোসার সাদা অংশে লাল শাঁসের চেয়ে ৬০% বেশি সিট্রুলিন থাকে, যা রক্ত সঞ্চালন উন্নত করতে, রক্তচাপ কমাতে এবং ব্যায়ামের পর পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। তাই যারা শরীরচর্চা করছেন কিংবা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য বেশ উপকারী ও কার্যকরী হতে পারে তরমুজের খোসা।

 

পুষ্টিকর
তরমুজের খোসা ভিটামিন এ এবং সি-এর একটি উল্লেখযোগ্য উৎস। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে দেওয়ার আগে ভাবুন, পুষ্টির কত সহজ উৎস হাতছাড়া করছেন!

 

হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়
সিট্রুলিন আর্জিনিনে রূপান্তরিত হয়ে রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে, যে কারণে ভালো থাকে হৃদযন্ত্র। হৃদরোগ থেকে দূরে থাকা সহজ হয়। তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার সুস্থতা অনেকটা সহজ হবে।

অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য
এর খোসায় ক্লোরোফিল এবং লাইকোপিনের মতো যৌগ থাকে, যা প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলা করতে সাহায্য করে। সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার নিয়মিত তালিকায় রাখা জরুরি। তাই এর সহজ উৎস তরমুজের খোসাকে অবহেলা করবেন না। বরং আপনার খাবারের তালিকায় ঠাঁই দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.