1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ইউএনও’র অভিযানে জরিমানা; সরকারি রেটে তেল পেলেন গ্রাহকরা - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ইউএনও’র অভিযানে জরিমানা; সরকারি রেটে তেল পেলেন গ্রাহকরা

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

পিরোজপুর প্রতিবেদক:

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযান চালিয়ে বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির ব্যবস্থা করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় তেল গ্রাহকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলার বিভিন্ন বাজারে বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অকটেন প্রতি লিটার ১৭০ টাকায় বিক্রির অভিযোগে মেসার্স তুহিন হার্ডওয়্যার স্টেশনের মালিক দেলোয়ারকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সেখানে উপস্থিত বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করা হয়।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সরকারি দামে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.