1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসক শিল্পী রানীর মতবিনিময় - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসক শিল্পী রানীর মতবিনিময়

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর : মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও জ্বালানি তেলের সংকট ও বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনা বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় সাংবাদিকরা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণে অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কিভাবে জনভোগান্তি বাড়ছে সেটা তুলে ধরেন। এ ছাড়া শিক্ষা খাতে অরাজকতা, কোচিং ও প্রাইভেট বাণিজ্যের বিস্তার এবং কিছু শিক্ষকের অনলাইন জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম সঞ্চালনা করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যার সমাধানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.