ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তরে স্কলারশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল ২০২৬। যুক্তরাজ্যের বাইরে মালয়েশিয়ার সেমেনিয়াহ ও চীনের নিংবোতেও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। নটিংহামে পাঁচটি অনুষদ রয়েছে, যার মধ্যে পঞ্চাশের অধিক বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র রয়েছে।
স্নাতকোত্তরে যেসব বিষয় পড়া যাবে
#প্রকৌশল অনুষদ
#মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ
#বিজ্ঞান অনুষদ
#সামাজিক বিজ্ঞান অনুষদ
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা
#ওপরে উল্লেখিত দেশের নাগরিক হতে হবে
#আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে
#স্কলারশিপে আবেদন করতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
#নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না
অনলাইনে আবেদন করতে হবে।
Leave a Reply