1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
জীবন্ত হয়ে উঠল প্রাচীন ইতিহাস - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

জীবন্ত হয়ে উঠল প্রাচীন ইতিহাস

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

বেরোবি প্রতিবেদক : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে আয়োজিত প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবে জীবন্ত হয়ে উঠেছে মধ্য ও প্রাচীন যুগের ইতিহাস এবং বিভিন্ন প্রত্নস্থানের চিত্র।

সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর ও কবি হেয়াত মামুদ ভবনের মধ্যবর্তী স্থানে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে একদিনব্যাপী এই প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবটি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রত্ন প্রদর্শনী উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীরা দেখতে ভিড় করছে।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আশমীরা আলম প্রান্ত বলেন, আমরা প্রত্নতত্ত্বের শিক্ষার্থী আমরা চাই শুধু প্রত্নতত্ত্ব সম্পর্কে আমরা কেন জানব। সকলে যেন গুরুত্বপূর্ণ প্রত্নস্থান সম্পর্কে সুন্দর ইতিহাস সম্পর্কে জানতে পারে সে উদ্দেশ্য আমার প্রত্ন প্রদর্শনীয় ও ঐতিহ্য উৎসব । আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রত্নস্থান সম্পর্কে বাংলাদেশের প্রত্নসম্পদ সম্পর্কে জানতে পারে এবং এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে।

প্রত্ন প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব দেখতে আসা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোঃ হারুন – আল রশিদ বলেন, প্রদর্শনীতে ঢোকার পরে আমি খুব অভিভূত আসলে আমরা সাধারণত পত্রপত্রিকা ও বই-পুস্তক এসব ঐতিহাসিক স্থানগুলো দেখতাম। সবার সব জায়গায় গিয়ে দেখার সুযোগ হয় না৷ এখানে এসে আমার মনে হচ্ছে আমি যেন ওই সময় ওই জায়গায় ফিরে গিয়েছি, এটা অন্যরকম অনুভূতি। তারা এটা সুন্দর ভাবে ঐতিহাসিক প্রত্ন স্থানগুলো তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয়ের উচিত এই বিষয়ে জাতীয় পর্যায়ে হাইলাইটস করা এবং এই ধারাটা অব্যাহত থাক।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, শুধুমাত্র শ্রেণিকক্ষের মধ্যে আবদ্ধ না থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যে বাস্তব জ্ঞান সেটা ছড়ায়ে দেওয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষের মধ্যে ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য নিয়ে আমাদের আজকের এই প্রদর্শনী উৎসবের আয়োজন। এখানে আমরা প্রত্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ প্রদর্শনীর পাশাপাশি এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রেজেন্ট করছি, ফলে সামগ্রিক ভাবে পুরো দেশের ঐতিহ্য এখানে তুলে ধরা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.