আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার সময় অভিযান পরিচালনা করে ছয়টি ড্রেজার মেশিন সহ ২০ লাখ টাকার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৫ এপ্রিল) বিকেলে স্থানীয় পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা সহকারী কনিশানার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ জানান, উপজেলার ধরখার ইউনিয়নে চাঁন্দপুর, ইদিলপুর, নোয়াপাড়া, এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার সময় ৬ টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
তিনি জানান, অভিযান পরিচালনার সময় ড্রেজার মালিক দেলোয়ার ভূঁইয়া নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করে।পরে জড়িতদের ধরার জন্য ধাওয়া দিলে তারা আখাউড়া সীমানা পার হয়ে কসবা উপজেলায় পালিয়ে যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলুন তিনি জানান।
Leave a Reply