1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
জীবননগরে ভারতে পাচারকালে উদ্ধার ৮, আটক ২ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

জীবননগরে ভারতে পাচারকালে উদ্ধার ৮, আটক ২

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় জীবননগর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ এবং পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে
গ্রেপ্তারকৃতরা হলেন ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০)। তারা জীবননগর উপজেলার বেনীপুর এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন রাকিব মোল্লা, নাইস মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুনসহ ৪ জন শিশু।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করতেন এবং প্রায় ৭-৮ মাস আগে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। পরে পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, দালালরা ভারতের হরিয়ানা রাজ্যে কারখানায় ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে। যশোরের মনিরামপুর এলাকার এক দালালের মাধ্যমে জীবননগরের স্থানীয় দালালদের সঙ্গে তাদের যোগাযোগ করানো হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আরও জানান, রোববার ভোর ৩টার দিকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের ভারতে পার করে না দিয়ে বরং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লা নামের এক ভিকটিমকে মারধর করে দালালরা পালিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত দুই দালালকে গ্রেপ্তার করে। পরে আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় জীবননগর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫-৬ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.