1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের! - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের!

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
ভারত ভবিষ্যতে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর আগে, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলা’র পুনরাবৃত্তি হলে নজিরবিহীন পদক্ষেপ (পাতিস্তানের বিরুদ্ধে) নেয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের ২২ এপ্রিল পহেলগাম হামলার বার্ষিকীর আগে এসব সতর্কবার্তা দেয়া হয়েছে।

ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। খাজা আসিফ বলেন, ভারত যদি এবার কোনো ভুয়া (ফলস ফ্ল্যাগ) অপারেশন চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব। তবে এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সম্ভাব্য একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ভারতের ‘নিজেদের লোক বা পাকিস্তানে আটক ব্যক্তিদের’ ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দায় চাপানো হতে পারে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এর আগেও, সম্প্রতি খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সুযোগ আছে, এমন ধারণা অবাস্তব।’ তিনি ভারতের সামরিক পদক্ষেপের জবাবে ‘দ্রুত’ ও ‘পরিমিত’ প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই: পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটল, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত। অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেল বৃহস্পতিবার নির্বাচনী রাজ্য কেরালার এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী পাকিস্তানের যেকোনো ‘দুঃসাহসিক কার্যকলাপের’ বিরুদ্ধে ‘অভূতপূর্ব ও চূড়ান্ত’ ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানে ‘সন্ত্রাসীদের ঘাঁটি ও অবকাঠামো’ ধ্বংস করেছে। তার দাবি, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে নতজানু করে দেয়, যা এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী সবচেয়ে বড় অভিযান। রাজনাথ সিং আরও বলেন, আমি বলতে চাই, এই অপারেশন এখনো শেষ হয়নি। যদি পাকিস্তান আবার এ ধরনের কাজ করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। এবার যা হবে, তা হবে নজিরবিহীন পদক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.