1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের একাধিক জায়গায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। শনিবার ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এসব ঘটনায় বহু ভবন ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্লাস্টার বোমা হামলায় রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। দমকল ও উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রোশ হাইয়িনের পৌরসভা জানিয়েছে, ইরানের হামলায় শহরেরর একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। দমকল ও উদ্ধার পরিষেবা জানিয়েছে, এর আগে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরাইলের নেগেভ মরুভূমি অঞ্চলের বৃহত্তম শহর বেয়ারশেবার দক্ষিণে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলে সৃষ্ট আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বনি ব্রাক শহরে ভেঙে পড়া কাঁচের আঘাতে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।

এদিকে, মার্কিন-ইসরায়েল হামলার ৩৫তম দিনে পাল্টা জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি। শুক্রবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান ছিল। যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.