1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
বিশ্ব রেকর্ডের চূড়ায় ফিজ: আমিরের সাম্রাজ্য ভেঙে বাঁহাতি পেসারদের নতুন রাজা মোস্তাফিজ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বিশ্ব রেকর্ডের চূড়ায় ফিজ: আমিরের সাম্রাজ্য ভেঙে বাঁহাতি পেসারদের নতুন রাজা মোস্তাফিজ

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

এডি ডেস্ক: 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের রাজত্বে এখন নতুন এক নাম—মোস্তাফিজুর রহমান। শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে জোড়া উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। এই অর্জনে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে।

ম্যাচের শুরুতে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৪১৪। মাঠের লড়াইয়ে প্রথমে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে তিনি আমিরের রেকর্ডে ভাগ বসান। এরপর শান মাসুদকে সাজঘরে পাঠিয়ে ৪১৬ উইকেট নিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেন ফিজ। দীর্ঘদিন ধরে ৪১৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজ এখন তালিকার তিনে অবস্থান করছেন।

তবে এই শীর্ষস্থান ধরে রাখার লড়াইটা মোটেও সহজ নয়। পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে খেলা মোহাম্মদ আমিরের সামনে আজ রাতেই সুযোগ থাকছে ফিজকে ছাড়িয়ে যাওয়ার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নামছেন আমির। সেখানে এক উইকেট পেলে তিনি মোস্তাফিজের সমান হবেন, আর দুই উইকেট নিতে পারলেই আবারও শীর্ষস্থান নিজের করে নেবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবার উপরে থাকলেও সার্বিক পেসারদের তালিকায় মোস্তাফিজ এখনো কিছুটা পিছিয়ে। সেখানে ৬৩১ উইকেট নিয়ে সবার শীর্ষে ডোয়াইন ব্রাভো। এছাড়া আন্দ্রে রাসেল ও ক্রিস জর্ডানও রয়েছেন ৪শ’র বেশি উইকেটের মাইলফলকে। সব মিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ উইকেট সংগ্রাহকদের তালিকায় মোস্তাফিজ বর্তমানে ৯ নম্বরে অবস্থান করছেন। যেখানে ৬ নম্বরে থাকা সাকিব আল হাসানের ঝুলিতে রয়েছে ৫০৭ উইকেট।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.