1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
কঙ্গোতে হামলায় নিহত ৪৩ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কঙ্গোতে হামলায় নিহত ৪৩

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর নৃশংস হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। হামলাটি বৃহস্পতিবার ইতুরি প্রদেশের মামবাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় সংঘটিত হয়। সেনাবাহিনীর মুখপাত্র জুলেস শিকুণ্ডি নগোঙ্গো জানিয়েছেন, হামলাকারীরা ৪৪টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ এই হামলার জন্য উগান্ডাভিত্তিক অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে দায়ী করেছে, যারা ইসলামিক স্টেটের অনুগত হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসক ব্যাপটিস্ট মুনিয়াপান্ডি জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়েছে, কিছু মানুষকে দা দিয়ে হত্যা করেছে এবং অনেকে আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া অন্তত দুজনকে অপহরণ করা হয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে। এর মধ্যে এম২৩ গোষ্ঠী সবচেয়ে আলোচিত। গত বছর তারা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখল করেছিল। ২০২১ সাল থেকে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান চললেও অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও নর্থ কিভু অঞ্চলে বেসামরিক মানুষের ওপর তাদের হামলা আরও বেড়েছে। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইট জানায়, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোতে বেসামরিকদের ওপর সংঘটিত সহিংস ঘটনার প্রায় এক-চতুর্থাংশের জন্য এডিএফ দায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.