1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পাকিস্তানে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পাকিস্তানে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে এক রাতের ব্যবধানে পাকিস্তানে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতিলিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (১ দশমিক ৬৪ ডলার) বিক্রি হবে।

যা শুক্রবার থেকেই কার্যকর। অপরদিকে ডিজেলের ক্ষেত্রে, যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ডিজলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (১ দশমিক ৮৬ ডলার)। পাকিস্তানের মন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে। কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যা দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল বহির্বিশ্বে রপ্তানি করে উপসাগরীয় আরব দেশগুলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.