1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বিশ্বজুড়ে খাদ্য ও তেলের দাম বাড়ছে, স্বর্ণের দামে ধস - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বিশ্বজুড়ে খাদ্য ও তেলের দাম বাড়ছে, স্বর্ণের দামে ধস

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। শুক্রবার সংস্থাটি জানায়, বৈশ্বিক ফুড প্রাইস ইনডেক্স মার্চে গড়ে ১২৮.৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির সংশোধিত স্তরের তুলনায় ২.৪ শতাংশ বেশি। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন, সংঘাত শুরুর পর থেকে খাদ্যের দামে বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। এটি মূলত তেলের উচ্চ মূল্যের কারণে হয়েছে, তবে বৈশ্বিকভাবে পর্যাপ্ত শস্য মজুত থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই সংঘাত ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন ব্যয় উচ্চ থাকে, তাহলে কৃষকরা উৎপাদনে বিনিয়োগ কমাতে পারেন, কম চাষ করতে পারেন বা ফসল পরিবর্তন করতে পারেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। গত দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে বৃহস্পতিবার স্বর্ণের দামে ব্যাপক দরপতন ঘটেছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি ঘিরে মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মাঝে সংশয় তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৪৯ ডলারে নেমেছে। দিনের শুরুতে ১৯ মার্চের পর সর্বোচ্চ দামে পৌঁছালেও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ৪ শতাংশেরও বেশি দরপতন ঘটেছে মূল্যবান এই ধাতুর। তবে সব মিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধির পথে আছে। বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যের পর তেলের দাম প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং এই সংঘাতের ‘প্রধান কৌশলগত সব লক্ষ্য অর্জনের’ দ্বারপ্রান্তে রয়েছে ওয়াশিংটন। তার এই বক্তব্যে যুদ্ধবিরতির আশা করা বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের একটি নেতিবাচক সম্পর্ক দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.