1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ভূরুঙ্গামারীতে মাটি খননের সময় অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ভূরুঙ্গামারীতে মাটি খননের সময় অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি খননের সময় মরিচাধরা একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পান। বস্তুটি সন্দেহজনক মনে হলে তাঁরা সেটি জমির মালিকের কাছে জমা দেন।

পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে জানানো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটির মাথায় ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিক্ষিপ্ত কোনো গ্রেনেড বা মর্টারশেল হতে পারে, যা বিস্ফোরিত না হয়ে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, উদ্ধার করা বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এফ কে আশিক
২/৪/২৬
০১৮৬৫৬৫৭৭১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.