এডি ডেস্ক :
রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পেই নেই জ্বালানি তেল। গত কদিনের মতো আজ বৃহস্পতিবারও প্রায় প্রতিটি পাম্প থেকে তেল না নিয়েই ফিরে যাচ্ছেন গ্রাহকেরা।
ভুক্তভোগীরা বলছেন, একটি থেকে আরেকটি পাম্পে ঘুরছে গাড়ি। এতে জ্বালানি ফুরাচ্ছে। তবে তেল পাওয়া যাচ্ছে না। দু–একটি পাম্পে তেল রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন।
পাম্প কর্তৃপক্ষ বলছে, দিনে দিনে চাহিদা বাড়ছে, অন্যদিকে কমছে ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। ডিপো থেকে তেল আসার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তেল।
এদিকে, প্রতিটি পাম্পেই টানানো হয়েছে জ্বালানি ক্রয়-বিক্রয়ের তালিকা। ট্যাগ অফিসারও আসছে পাম্পে পাম্পে, পর্যবেক্ষণ করছে সার্বিক পরিস্থিতি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করছে ইরান। এর পাশাপাশি হরমুজ প্রণালি অবরোধ করে তেল পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকার বলছে, তেলের ঘাটতি নেই। তবে বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুতের কারণে সংকট দেখা দিয়েছে। এর মধ্যেই পেট্রোল পাম্পগুলোতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন যানবাহন ব্যবহারকারীরা।
Leave a Reply