এডি ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর, পিএইচডি ও ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ এপ্রিল ২০২৬। ইউএসটি বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা
#স্নাতকোত্তরে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
#পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
#সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি প্রদান করবে
#দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে
#বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ
আবেদনের যোগ্যতা
#স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
#অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে
#ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
#নেতৃত্বের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে
প্রয়োজনীয় নথি
#গবেষণা প্রস্তাব
#অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট
#মাস্টার্স ডিগ্রি থিসিস
#সুপারিশপত্র
#পাসপোর্টের কপি
#পাসপোর্ট সাইজের ছবি
#ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল, ইত্যাদি)
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের ইইউএসটির (UST) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদন প্রক্রিয়ার জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) আবেদন ফি প্রদান করতে হবে।
Leave a Reply