বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ লুটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে গাছ কাটা ও পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটেছে, যা শিক্ষা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। বক্তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন থেকে শিক্ষার্থী ও এলাকাবাসী ৭ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—
দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিরপেক্ষ তদন্ত, অবৈধ গাছ কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধার, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply