1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
রংপুর বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

রংপুর বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন
ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

এডি ডেস্ক: জ্বালানি সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানার প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকদের এ কর্মসূচি শুরু হয়। পরে একাত্মতা জানায় দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারী যাচ্ছিল একটি লরি। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িতে যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। সেখানে গাড়ি থামিয়ে কেবিন খুলে চালক কৃষ্ণ ও তার সহকারী (হেলপার) রিফাত মেরামতের কাজ করছিলেন।

 

এসময় নীলফামারীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান।

 

পরে ট্যাংকলরিটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

এর প্রতিবাদে শ্রমিকদের মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া বদলির দাবিতে রোববার সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। এছাড়াও পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশ বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, অবিলম্বে কারাগারে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি এনডিসি নিয়াজ ভূঁইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাইরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.