ডেস্ক রিপোর্ট : ইউরোপের দেশ রোমানিয়া সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ ২০২৬।
সুযোগ-সুবিধা
১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে
২. ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা
৩. রেজিস্ট্রেশন ফি প্রদান করবে
৪. মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো করে প্রদান করা হবে
৫. স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করা হবে
৬. পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করা হবে
প্রয়োজনীয় নথি
#জীবনবৃত্তান্ত (সিভি)
#স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম
#যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম
#যাবতীয় শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্টের কপি
#জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি
#পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ ও সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা
#মেডিকেল সার্টিফিকেট
#ইউরো পাস ফরম্যাটের সিভি
#দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
#আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি
#এক্সট্রা কারিকুলাম এর সার্টিফিকেট (যদি থাকে)
চিকিৎসাবিজ্ঞান, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি ছাড়া প্রায় সব বিষয়ে এই স্কলারশিপে আবেদন করা যায়।
অধ্যয়নের ভাষা
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাঁদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়া অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
# ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় দেশের শিক্ষার্থী হতে হবে
# প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না
# স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছর হতে হবে
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Leave a Reply