1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাগানের গাছ চুরি , মামলা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বাগানের গাছ চুরি , মামলা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : বাগানের গাছ চুরি, লুটপাট ও কথিত মাজার পূজারিদের বিরুদ্ধে বাগান মালিক বাহালুল হককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ভুক্তভোগীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মরহুম মওলা বক্সের ছেলে বাহালুল হক শিবনগর গ্রামবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এলাকার চিহ্নিত ও বাটপাড় একদল ভণ্ড এবং মাজার পূজারি দুর্বৃত্তের হামলা, লুটপাট ও সর্বশেষ প্রাণনাশের হুমকিতে ভীত হয়ে তিনি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগরে ক্রয়সূত্রে তার বাবার ব্যক্তি মালিকানাধীন প্রায় ১৮ বিঘা জমির ওপর অবস্থিত একটি আমবাগানে পূর্ব পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত গত সোমবার সকাল ৮টায় অনধিকারভাবে প্রবেশ করে ১১০টি গাছ চুরি করে কেটে নিয়ে গেছে এবং কিছু আম গাছের ডালের ক্ষতি সাধন করেছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ২৮ হাজার টাকা। ঐদিনই এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পরদিন মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করে।

এর পরদিন বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মরহুম লুৎফর রহমানের ছেলে ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস চুয়াডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার করিমুজ্জামান ওরফে মিঠু (৫৫), চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মরহুম হায়দার আলীর ছেলে বকুল শেখ (৫১), দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের সুরত আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৬৫) এবং একই গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে ওসমান আলীকে (৪৫) গ্রেপ্তার করে দামুড়হুদার আমলি আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এসময় লিখিত বক্তব্যে বাহালুল হক বলেন, দামুড়হুদার শিবনগর ডিসি ইকো পার্কের সামনে তার প্রায় ১৮ বিঘা জমির ওপর মেহগনি, লম্বু, আম, লিচু গাছসহ বিভিন্ন ধরনের কাঠ ও ফলের গাছের বাগান থেকে গাছগুলো কাটা হয়। এছাড়া এ সময় উল্লিখিত আসামিরা আম গাছসহ বিভিন্ন ধরনের গাছের ডাল কেটে আরও ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। মামলায় অন্য আসামিরা হলেন, দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের মরহুম তৈয়বের ছেলে মজনু (৬০), চন্দ্রবাস গ্রামের দুরুনের ছেলে ছানোয়ার (৪৫), মুন্সীপুর গ্রামের রফিকুল (৪৫), চন্দ্রবাস গ্রামের সুলতানের ছেলে তরিকুল (৩৫) ও মরহুম কাজেমের ছেলে নজির (৫০), শিবনগর গ্রামের জালালের ছেলে রহমান (৪০) এবং অজ্ঞাত আরও ৮/১০ জন।

অপরদিকে, উক্ত আসামিরা আটকের চারদিন পরই জামিনে বেরিয়ে এসে বাগান মালিককে তার বাড়িতে গিয়ে মামলা উঠিয়ে নিতে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ কারণে তিনি প্রাণভয়ে নিজ বাড়িতে থাকতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ডিসি ইকো পার্কের সামনের এ আমবাগানে অসৎ উদ্দেশ্যে একদিল শাহ নামক এক পিরের কথিত মাজার আছে এমন মিথ্যা প্রচারণা ছড়িয়ে এ মামলার আসামিরা বিগত ২০ বছর যাবৎ এ পর্যন্ত আমার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০টির অধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে করা হয়রানি মূলক সব কয়টি মামলায় আদালত আমাকে ইতোমধ্যেই বেকসুর খালাস প্রদান করে।

প্রকৃতপক্ষে, পীর একদিল শাহ নামীয় মাজার শরীফ আলমডাঙ্গা থানার দক্ষিণ গোবিন্দপুর ও বেতবাড়ীয়া গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত এবং প্রতি বছর সেখানে ঔরস অনুষ্ঠিত হয় এবং পীর একদিল শাহর ভক্ত অনুরাগীরা সেই মাজার কেন্দ্রিক তাদের সব কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু অন্যের জমি জবর দখলের কুমতলবে শীবনগর গ্রামের আলোচিত বাগানের গাছ কেটে, লুট করে এ জমিতে একদিল শাহর আরও একটি কথিত মাজার তৈরি করা হয়েছে। একই ব্যক্তির দুটি মাজার হয়, কখনো? ঘৃণ্য এ কাজে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ইন্ধনের অভিযোগ রয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, বাহালুল (১), আল-আমিন, হায়াত আলী, আব্দুল হাকিম, সরোয়ার হোসেন, বাবর আলী, কাবাতুল্লাহসহ শতাধিক এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.