হাদিসুর রহমান, এডি রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট একযোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা প্রায় ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার সাদেক আলী মল্লিকপাড়া এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) শ্রী রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ রজিবুল হক ও এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
অভিযানকালে সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা মোঃ ফারুক হোসেন (৪০), পিতা মৃত শহিদুল হক, এর বসতঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply