1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন
ছবি : চলমান আন্দোলন

এডি ডেস্ক : দীর্ঘ নয় মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সন্ধ্যা ৬টার মধ্যে বেতন-ভাতা ও বোনাস পরিশোধ না করলে মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত ১৬ মার্চ (সোমবার) সকাল থেকে গ্লোব জনকণ্ঠ শিল্পপরিবারের ভবনে এই অবস্থান কর্মসূচি চলছে।

জনকণ্ঠের সাংবাদিকরা জানান, চলতি মাসের ৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ এবং ১৫ মার্চের মধ্যে ঈদের বোনাস দেওয়ার কথা থাকলেও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান তা পরিশোধে ব্যর্থ হয়েছেন। এর ফলে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় জনকণ্ঠের কয়েকশ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বারবার পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ দেওয়ার পরও কর্তৃপক্ষ তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা সাধারণ সংবাদকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অব্যাহত থাকবে। বেতন সংকটের কারণে সৃষ্ট এই স্থবিরতায় পত্রিকাটির স্বাভাবিক প্রকাশনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে জনকণ্ঠের সাংবাদিকরা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান সব বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ না করলে তার বাসভবন ঘেরাও করা হবে।

এ বিষয়ে জনকণ্ঠ কতৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.