1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না : সেলিম উদ্দিন ‎ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না : সেলিম উদ্দিন ‎

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৬ জন দেখেছেন
ছবি : উত্তরায় পথশিশুদের পছন্দমতো ঈদ উপহার বিতরণ করছেন সেলিম উদ্দীন

‎ইসমাঈল হোসাইন,উত্তরা, ঢাকা : ‎রাজধানীর উত্তরায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পছন্দমতো নতুন জামা-কাপড় কিনে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা শাখা। ‘পথশিশুদের ঈদ আনন্দ’ শীর্ষক এই কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে—সেজন্য রাষ্ট্র ও সমাজের সকল সক্ষম মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

‎রোববার সকাল ১০টায় উত্তরার রাজলক্ষ্মী মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের আনন্দকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সরকার, রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মুক্তহস্তে এগিয়ে আসতে হবে।
‎তিনি বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানের দায়িত্ব মূলত রাষ্ট্রের। কিন্তু সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে অনেক ক্ষেত্রেই এসব মানুষ রাষ্ট্রীয় কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সাধারণ মানুষের কল্যাণ এবং ঈদকে সবার জন্য আনন্দঘন করে তুলতে রাষ্ট্রের কার্যকর কর্মসূচি থাকা জরুরি।

‎সেলিম উদ্দিন আরও বলেন, ঈদকে আনন্দঘন ও উপভোগ্য করে তোলার জন্য সমাজের সব শ্রেণির মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতির কারণেই আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ইচ্ছে পূরণ-৩’ কর্মসূচি পালন করতে হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করতে দেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই।

‎তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে—সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

‎উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, জামায়াত নেতা আনোয়ার হোসাইন মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.