ডেস্ক রিপোর্ট : বিশ্বে পড়াশোনার সুবিধা বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য হচ্ছে ইতালি। দেশটির সরকার উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে, যার মাধ্যমে অনেক শিক্ষার্থী প্রায় শতভাগ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
এর মধ্যে ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো স্কলারশিপ অন্যতম। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। আইইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।
সুযোগ-সুবিধা
যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে
মাসিক ভাতা প্রদান করবে
বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে
স্বাস্থ্যবিমা প্রদান করবে
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে
অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত পূরণ করতে হবে
ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে
ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট
জীবনবৃত্তান্ত (সিভি)
ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ
মোটিভেশন লেটার
ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট)
দুটি রিকমেন্ডেশন লেটার
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।
Leave a Reply