1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
নিউজিল্যান্ডে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

নিউজিল্যান্ডে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন
ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর অন্যতম কারণ হচ্ছে দেশটি বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে। চমৎকার প্রাকৃতিক পরিবেশপরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। এ ছাড়াও দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ তার মধ্যে একটি। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের বিভিন্ন ইনটেক অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অব হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে
সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত টিউশন ফি-তে ছাড় প্রদান
ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ

আবেদনের যোগ্যতা
স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে
স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে
ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে
স্পন্সরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়
ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে

প্রয়োজনীয় নথি

পাসপোর্টের কপি
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট
স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
ভাষা পরীক্ষার সনদ

আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.