1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪১ জন দেখেছেন
ছবি : অভিযান

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বি‌কে‌লে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া।

বিশেষ অভিযানে ভেজাল গুড় উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স নূর ট্রেডার্সকে সাময়িকভাবে তালাবদ্ধ করা হয়।

অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ৪২ কেজি কাপড়ের রং, ৩৭ কেজি সাইট্রিক এসিড, হাইড্রোজ ১৮ কেজি এবং পচা বিষাক্ত ৩২ মণ গুড় বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.