এডি ডেস্ক : দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করল নতুন পেশাজীবী সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটর অ্যাসোসিয়েশ ‘। শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে ইফতার মাহফিল ও এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীতে সংগঠনের পূর্ণাঙ্গ রূপরেখা নির্ধারণ ও পেশাগত মানোন্নয়নে কাজ করবে।
সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর-এর হেড অব ডিজিটাল জাকারিয়া ইবনে ইউসুফ এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের প্রতিটি সংবাদ ও কন্টেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের অপরিহার্য ভূমিকার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। তারা বলেন, ভিডিও এডিটরদের সৃজনশীল শ্রম ও মেধার মাধ্যমেই একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়। তাই ডিজিটাল বিপ্লবের এই সময়ে গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply