নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- ফজলে হুদা বাবুল নওগাঁ-৩, মো. আসিফ ইকবাল, জেলা দায়রাছবি: জজ, আইন কমিশন এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।
সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত এমপিসহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
Leave a Reply