পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষে ৩০০ জন নারীকে নগদ ৩০ লাখ টাকা সহায়তা করেছেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া। আজ রোববার দুপুর ১২ টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাছাইকৃত ১২০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। এর আগে পিরোজপুর পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ১৮০টি অসহায় পরিবারকে এ অর্থ প্রদান করা হয়।
কর্মসূচিতে ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো: আলাউদ্দিন খোকন হাওলাদার, ডি,আর,এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান বকুল, ইউপি প্রশাসক কর্মকর্তা সুমন শিকদার, ডি,আর,এস, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান মিমি, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ এ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার রাখী খ্রিস্টানীয়া।
এর আগে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে জারি গানের মাধ্যমে শিশু ফোরাম দলের বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ এবং গাছ রোপণসহ ফাইভ জিরো প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
Leave a Reply