1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গোতে লুকানো ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩ স্বর্ণের বার উদ্ধার - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গোতে লুকানো ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

‎ইসমাঈল হোসাই, উত্তরা, ঢাকা

‎রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুবাই থেকে আসা একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের সংখ্যা ১৫৩টি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

‎জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই থেকে এসে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।

‎পরবর্তীতে অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টয়লেটের প্যানেলের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে, যার মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের মোট মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
‎উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.